কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ঝড়-জলোচ্ছ্বাস নিয়ে ভয়াবহ বার্তা উঠে এল গবেষণায়

দেশের উপকূলীয় অঞ্চলগুলো বারবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। ছবি : সংগৃহীত
দেশের উপকূলীয় অঞ্চলগুলো বারবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। ছবি : সংগৃহীত

বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষাপটে চলতি শতকের শেষ নাগাদ বাংলাদেশে ভয়াবহ ঝড়-জলোচ্ছ্বাসের ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে সতর্ক করেছেন এমআইটির বিজ্ঞানীরা। গবেষণায় বলা হয়েছে, বর্তমানে যে ঝড়-জলোচ্ছ্বাসকে শতবর্ষে একবারে ঘটে, তা আগামী দিনে প্রতি দশ বছরে, এমনকি আরও ঘন ঘন ঘটতে পারে।

গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘ওয়ান আর্থ’ জার্নালে। এতে বলা হয়েছে, যদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার বর্তমান হারে চলতে থাকে, তবে ১০০ বছর পরপর দেখা দেওয়া ভয়াবহ ঝড়-জলোচ্ছ্বাসগুলো বাংলাদেশে প্রতি দশ বছরেই ঘটবে। এ ছাড়া প্রতি দশকেই যেসব বড় ধরনের ঝড়ের দেখা মেলে, কয়েক বছর পরপর তা আরও ঘন ঘন আসবে।

বাংলাদেশ একটি নিম্নভূমি অধ্যুষিত দেশ। দেশটিতে ১৭ কোটি ১০ লাখের বেশি মানুষ বাস করে। দেশের উপকূলীয় অঞ্চলগুলো বারবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। অতীতে এখানেই বিশ্বের সবচেয়ে ভয়াবহ কিছু বন্যা ঘটেছে।

গবেষকরা আরও আশঙ্কা করছেন, ভবিষ্যতে ঘূর্ণিঝড়ের সময়কাল মৌসুমী বর্ষার সঙ্গে মিশে যেতে পারে— যা আগে দেখা যায়নি। ফলে দীর্ঘমেয়াদি অতিবৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড়ের আঘাতে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়বে।

গবেষণার সহ-লেখক এমআইটির আর্থ, অ্যাটমোসফিয়ারিক অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস বিভাগের প্রধান গবেষক সাই রাভেলা বলেন, ‘বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবেলায় খুবই সক্রিয়। তবে তাদের প্রস্তুতি বর্তমান আবহাওয়া পরিস্থিতিকে ভিত্তি করেই গড়ে ওঠে। আমরা যা দেখছি, তা হলো— এই ধরনের বিধ্বংসী জলোচ্ছ্বাসের পুনরাবৃত্তি এখন প্রায় দশগুণ বেশি। এটি উপেক্ষা করার সুযোগ নেই।’

গবেষকরা বাংলাদেশের উপকূলে হাজার হাজার সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সিমুলেশন চালিয়েছেন। সেখানে দেখা গেছে যদি উষ্ণতা বাড়তে থাকে, তবে ৩ মিটার উচ্চতার মতো ভয়াবহ ঝড়জলোচ্ছ্বাস প্রতি ১০ বছরেই ঘটতে পারে।

তারা জানান, ঝড়ের সময় যদি বর্ষাকাল শুরু হয়ে যায়, তবে মাটি ভেজা ও নরম থাকে এবং ঘূর্ণিঝড় সেই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই ধরনেরবিপর্যয় কেবল জলবায়ু পরিবর্তনের ফলেই ঘটবে।

রাভেলা বলেন, ‘বাংলাদেশের জন্য এটি সতর্কবার্তা। তবে বিশ্বজুড়ে একই গল্প— কোথাও গরমের চাপ, কোথাও খরা, কোথাও দাবানল। বিপদ ভিন্ন হলেও মূল কারণ একটাই— জলবায়ু সংকট।’ সূত্র: এমআইটি নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X