কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক জোটের দ্বারস্থ ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বর্ধমান ও বেআইনি হুমকি’ মোকাবিলায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের সহায়তা চেয়েছেন।

সোমবার (০১ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার ওপেক সদস্য দেশগুলোর উদ্দেশে পাঠানো এক চিঠিতে মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদ ‘দখল’ করতে চায়। তিনি বলেন, এই আগ্রাসন বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। টেলেসুরে প্রকাশিত চিঠিতে মাদুরো ওপেক ও ওপেক প্লাস দেশগুলোর প্রতি ‘ভূখণ্ড, জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহারের’ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন মাদুরো।

বিশ্বের সর্বোচ্চ তেল মজুত থাকা সত্ত্বেও ২০২৩ সালে ভেনেজুয়েলার তেল রপ্তানি ছিল মাত্র ৪ দশমিক ০৫ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে যা অন্যান্য বড় তেল উৎপাদনকারী দেশের তুলনায় অনেক কম।

চিঠির একদিন আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করেন যে, ভেনেজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণভাবে বন্ধ’ বলে বিবেচনা করুন। যদিও তিনি সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি। ভেনেজুয়েলা এ মন্তব্যকে ‘ঔপনিবেশিক হুমকি’ বলে আখ্যায়িত করে।

মাদুরো সরকার দীর্ঘদিন ধরে দাবি করছে, ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্য হলো দেশের তেল ও গ্যাস সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া। যদিও ওয়াশিংটন বলছে, তাদের কার্যক্রম মাদক অভিযানকে কেন্দ্র করে। কিন্তু সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব তথ্যই দেখায় যে ভেনেজুয়েলা থেকে আসা মাদকের পরিমাণ খুবই কম।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় কথিত মাদকবাহী জাহাজে অন্তত ৮৩ জন নিহত হয়েছে, যা মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে বিশাল সামরিক উপস্থিতি বজায় রেখেছে, যার মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, অন্যান্য যুদ্ধজাহাজ, হাজারো সেনা ও এফ-৩৫ যুদ্ধবিমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X