কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১২:২৮ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত

মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নববর্ষের প্রস্তুতি নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাকার বিভিন্ন অনুষ্ঠানস্থলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর আরও বাড়তি উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পহেলা বৈশাখ উদযাপিত হবে। ড্রোন ক্যামেরা, ডগ স্কয়াড, পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হচ্ছে।

মুখোশ পরা প্রসঙ্গে শেখ মো. সাজ্জাত আলী বলেন, মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না। শব্দদূষণ হয় এমন বাঁশি বাজানো যাবে না।

নারী ও শিশুদের সতর্ক করে তিনি বলেন, নারী ও শিশুরা যেন সতর্কতার সঙ্গে ভিড় এড়িয়ে ছায়ানটের অনুষ্ঠানে আসেন।

এর আগে, র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

এদিন সকালে রমনা বটমূলসহ নববর্ষ উৎসবে র‌্যাবের নিরাপত্তা ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

নববর্ষের নিরাপত্তা নিয়ে র‌্যাবের মহাপরিচালক বলেন, নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি, উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে।

বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

একেএম শহিদুর রহমান বলেন, নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইভটিজিং যাতে না হয়, সে জন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে।

ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া বিষয়ে তিনি আরও বলেন, চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হবে। কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন: অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১০

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১১

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১২

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৩

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৪

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৫

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৬

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৭

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৮

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৯

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

২০
X