কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আড়ম্বরপূর্ণভাবে বর্ষবরণ করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

নগরভবন প্রাঙ্গণে বৈশাখী বর্ণাঢ্য র‍্যালি, পান্তা ইলিশ উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ডিএসসিসি। ছবি : সংগৃহীত
নগরভবন প্রাঙ্গণে বৈশাখী বর্ণাঢ্য র‍্যালি, পান্তা ইলিশ উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ডিএসসিসি। ছবি : সংগৃহীত

বাংলা ভাষাভাষী ও বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রাণের উৎসব বাংলা নববর্ষকে আড়ম্বরপূর্ণভাবে বরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বাংলা নববর্ষ-১৪৩২ বরণ করতে সোমবার (১৪ এপ্রিল) নগরভবন প্রাঙ্গণে বৈশাখী বর্ণাঢ্য র‍্যালি, পান্তা ইলিশ উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ডিএসসিসি।

ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে বৈশাখী আয়োজনে উপস্থিত ছিলেন।

নতুন বছরকে স্বাগত জানাতে সকাল ৮টায় নগর ভবন থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গোলাপ শাহ মাজার প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করেন ডিএসসিসি পরিচালিত বিভিন্ন সঙ্গীত শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী-প্রশিক্ষক বৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, আজকের এই আনন্দ র‍্যালিতে আমরা যেমন ধর্ম, বর্ণ, পদবি নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছি, ঠিক তেমনি ভাবে সবাই মিলে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করব। যেখানে আমরা সবাই সমান অধিকার নিয়ে বাস করব। এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া নগরবাসীকে এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি সবার সহযোগিতায় নগরবাসীকে একটি সুন্দর বছর উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দশটি প্রশাসনিক অঞ্চলের ঐতিহ্য উপজীব্য করে নির্মিত প্রদর্শনী দোকান ঘুরে দেখেন এবং পান্তা উৎসবে অংশগ্রহণ করেন।

উৎসবে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, সকল বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X