কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১২:৩২ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

বাঁ দিক থেকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ও সিঙ্গাপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন। ছবি : সংগৃহীত
বাঁ দিক থেকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ও সিঙ্গাপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন। ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। সোমবার (১৪ এপ্রিল) সিঙ্গাপুরে অনুষ্ঠিত চতুর্থ পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শ সভা শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয়পক্ষ ২০২৬ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে শুল্ক সহযোগিতা, দ্বৈত কর পরিহার, অপরাধ সংশ্লিষ্ট আইনি সহায়তা এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের জন্য একযোগে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

এ সময় পররাষ্ট্র সচিব অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও মুক্তবাজারনীতির ক্ষেত্রে সিঙ্গাপুরের নেতৃত্বের প্রশংসা করে বলেন, সিঙ্গাপুরের উদাহরণ এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশের জন্যও অনুকরণীয়। এ ছাড়া, বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে সিঙ্গাপুর সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি এবং উভয় দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানকে সম্মান জানান।

বৈঠকে তিনি সিঙ্গাপুরকে বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বন্দর ও বিমানবন্দর অবকাঠামো, নগর উন্নয়ন এবং কৃষিপণ্য প্রক্রিয়াকরণ খাতে আরও বিনিয়োগ আহ্বান জানান।

বিশেষভাবে স্বাস্থ্যখাতে সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান মানসম্পন্ন স্বাস্থ্যসেবার চাহিদা মেটাতে দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরের সহায়তা গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গা সংকট বিষয়ে পররাষ্ট্র সচিব বিস্তারিত অবহিত করলে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. বালাকৃষ্ণন বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানান। পাশাপাশি, বাংলাদেশকে আসিয়ান (ASEAN) সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্তির প্রচেষ্টায় সিঙ্গাপুরের সমর্থনও পুনর্ব্যক্ত করেন তিনি।

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে পররাষ্ট্র সচিব নিয়মিত রাজনৈতিক পর্যায়ের যোগাযোগ ও উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X