কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ছাদ উড়ে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত

সংঘর্ষে ছাদ উড়ে গেলেও বাস নিয়ে ৫ কিমি ছোটেন চালক। ছবি : সংগৃহীত
সংঘর্ষে ছাদ উড়ে গেলেও বাস নিয়ে ৫ কিমি ছোটেন চালক। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ছাদ উড়ে যাওয়া ‘বরিশাল এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটির রেজিস্ট্রেশন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫০।

শনিবার (১৯ এপ্রিল) বিআরটিএর ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জি.) মো. সানাউল হক স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানা যায়।

পত্রে বলা হয়, গত ১৭ এপ্রিল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কামারখোলা রেল ফ্লাইওভারের উপর ‘বরিশাল এক্সপ্রেস’ নামক ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫০ নম্বর মোটরযানটি সামনে থাকা একটি প্রাইভেটকারকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা আরও একটি কাভার্ডভ্যানে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে বাস চালক আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় পেছনে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে বাসচালক আরও বেপরোয়া হয়ে ওঠেন। পরে সমষপুরে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটির ছাদ উড়ে সড়কে ছিটকে পড়ে। এতে বাসে থাকা ৮ যাত্রী আহত হন।

বাসের মালিককে উদ্দেশ করে পত্রে বলা হয়, এ অবস্থায় সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৪৬ অনুযায়ী ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫০ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হলো এবং মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট ও উক্ত মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আপনাকে ঢাকা মেট্রো-২ সার্কেল (ইকুরিয়া) কার্যালয়ে সশরীরে হাজির হয়ে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ২৪ অনুযায়ী আপনার মালিকানাধীন মোটরযানটির রেজিস্ট্রেশন কেন স্থায়ীভাবে বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে শুনানি/লিখিত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করা হলো।

অন্যথায় ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫০ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি, অজ্ঞাত যুবকের মৃত্যু

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর ১১ অভিযোগ

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

১০

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

১১

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

১২

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

১৩

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

১৪

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১৫

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

১৬

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

১৭

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

১৮

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

১৯

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

২০
X