ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৬:২৭ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে আইন উপদেষ্টাকে স্মারকলিপি

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ৯ দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’। ছবি : কালবেলা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ৯ দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’। ছবি : কালবেলা

আওয়ামী লীগকে নিষিদ্ধ, জুলাই গণহত্যার বিচার ও শহীদ পরিবারের পুনর্বাসনের দাবিতে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে ৯ দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’।

সোমবার (২১ এপ্রিল) বিকেল চারটায় সচিবালয়ে আইন উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের এ তথ্য জানান প্ল্যাটফর্মের সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

মুসাদ্দিক বলেন, গণহত্যাকারী দল আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থানের সময় ২ হাজার মানুষকে হত্যা করেছে, ৩১ হাজার মানুষকে আহত করেছে। এর আগে তারা ২০১৩ সালের শাপলায় গণহত্যা চালিয়েছে, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, মোদিবিরোধী আন্দোলনে অসংখ্য মানুষকে হত্যা করেছে। জনগণ গত ৫ আগস্ট বুঝিয়ে দিয়েছে- এই গণহত্যাকারী দল আওয়ামী লীগের বাংলার মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই।

তিনি আরও বলেন, বিদেশি মহলের সুদৃষ্টি কামনায় এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। আমরা এটিকে একটি হঠকারী সিদ্ধান্ত মনে করি। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। অন্যথায় জনগণ ৫ আগস্টের মতো রাস্তায় নেমে আসবে।

আইন উপদেষ্টার সঙ্গে কথা বলে তাদের দাবি আদায়ের ব্যাপারে তারা সন্তুষ্ট কি না এমন প্রশ্নের জবাবে মুসাদ্দিক বলেন, আইন উপদেষ্টা আমাদের আশাবাদী করতে পারেননি। আমরা তার কাছে ফৌজদারি কার্যবিধি ১৩২ ধারা বাতিলের দাবি জানিয়েছি। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

এ সময় জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব), স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি ইত্যাদির সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১০

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১১

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১২

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৩

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৪

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৬

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৭

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৮

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

২০
X