কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার

মো. জাফর আলম। ছবি : সংগৃহীত
মো. জাফর আলম। ছবি : সংগৃহীত

কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাফর আলম। এমপি হয়েই ব্যাপক দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, অস্ত্রধারী ক্যাডার বাহিনী দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি, অনেকের দোকান, মৎস্য ঘের, বসতভিটা দখল ইত্যাদি দখল করেন।

এসব কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন জাফর আলম। নির্বাচনী প্রচারকালে ১৯ ডিসেম্বর পেকুয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের অনুসারীদের নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী ও দলীয়প্রধান শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত এবং ‘অসৌজন্যমূলক’ বক্তব্য দেন জাফর আলম।

এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পরদিন তাকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক পদ থেকেও বহিষ্কার করা হয়। নির্বাচনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের কাছে তিনি হেরে যান। পরাজিত হওয়ার পর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন জাফর আলম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উঠেপড়ে লেগে যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে চালাতে শুরু করেন নানা অপপ্রচার। যেখানে সরকারি বিভিন্ন সংস্থার বিরুদ্ধেও অভিযোগ করেন।

এ ছাড়া জাফর আলমের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ না নেওয়া এবং নিজের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করার কারণে জাফর তার সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়েও স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করেছেন বলে জানা যায়। এমনকি অপহরণ করে হত্যার পর লাশ গুম করার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ আছে।

জাফর আলমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া তার হলফনামা থেকে জানা যায়, জাফর আলমের স্ত্রী, স্কুল শিক্ষিকা শাহেদা বেগমের নামে ৬১৯ শতক জমি রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ২৮ লাখ ৭৫ হাজার ৫০১ টাকা। রয়েছে ১৮ লাখ টাকার সঞ্চয়পত্র ও ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার। ৩ লাখ ৬০ হাজার টাকার মূল্যবান জিনিসপত্র। সব মিলিয়ে তার স্ত্রীর সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৬৮ লাখ ৭১ হাজার ২৫৪ টাকা। সম্পদের হিসাব আলোচনায় এলে জাফর আলম, তার স্ত্রী, পুত্র ও মেয়ের অর্জিত সম্পত্তির তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এসব আলোচনা সমালোচনার মধ্যে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে অংশ নেন জাফর আলম। তবে বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে উপজেলা নির্বাচনেও জিততে পারেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X