কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এয়ার টিকিটের সিন্ডিকেট নির্মূলে সরকারকে সহযোগিতা করছে আটাব

আটাবের লোগো। ছবি : সংগৃহীত
আটাবের লোগো। ছবি : সংগৃহীত

এয়ার টিকিটের উচ্চমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট নির্মূলে সরকারকে সহযোগিতা করছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

সংগঠনটি জানায়, একমাত্র বাণিজ্য সংগঠন আটাব ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের সকল বৈধ ও সরকার নিবন্ধিত বর্তমানে প্রায় ০৪ (চার) হাজার ট্রাভেল এজেন্ট সদস্যদের সার্বিক কল্যাণে প্রতিনিধিত্ব করছে। এ ছাড়াও আটাব বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতের সুষ্ঠু উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগী ও অংশীজন হিসেবে সূচারুভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

আটাব সূত্র জানায়, আটাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি টিকিট সিন্ডিকেট, কালোবাজারি, যাত্রীর নাম ছাড়া টিকিট মজুতদারির বিরুদ্ধে জিরো টলারেন্স মনোভাব পোষণ করে। আটাব সদস্য, নড়িয়া ট্রাভেলস এন্ড ট্যুরস এর মালিক জনাব সবুজ মুন্সী সরকারের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি কর্তৃক টিকিট সিন্ডিকেশন, নামবিহীন টিকিট বুকিং ও মজুতদারি, কৃত্রিম সংকট তৈরি ও চড়া দামে টিকিট বিক্রয়ের অভিযোগে ‘লাইসেন্স কেন বাতিল হবে না’ কারণ দর্শানোর নোটিশ প্রাপ্ত হয়েছেন এবং তার নামে তদন্ত চলমান।

সূত্র আরও জানায়, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য হওয়ার দরুণ সবুজ মুন্সী কমিটির সভাপতি, মহাসচিব ও অন্যান্য সদস্যদের নিকট এই বিষয় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সহযোগিতা কামনা করেন। কিন্তু আটাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির অনৈতিকতার বিরুদ্ধে জিরো টলারেন্সের কারণে তিনি কোনো সহযোগিতা পাননি এবং ভবিষ্যতেও পাবেন না মর্মে তাকে জানিয়ে দেওয়া হয়েছে। এ কারণে সবুজ মুন্সী রাগে ও ক্ষোভে আটাব কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম, পত্র-পত্রিকায় বানোয়াট, বিভ্রান্তিকর অপপ্রচার ও মিথ্যাচার করে যাচ্ছেন।

উল্লেখ্য, আটাবের বর্তমান কমিটি এয়ার টিকিটের উচ্চমূল্য নিয়ন্ত্রণ ও নামবিহীন ব্লক টিকেট সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান পালন করছে এবং সরকারকে আটাব টিকেটের মূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট নির্মূলে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X