কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৫, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছে পুনাক

রাজারবাগ পুলিশ লাইন্সে পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৫ অনুষ্ঠানে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : কালবেলা
রাজারবাগ পুলিশ লাইন্সে পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৫ অনুষ্ঠানে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : কালবেলা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পুলিশেরা পুলিশের কাজ করে যাচ্ছে। আর এর বাইরে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে, তার মূলে রয়েছে নারীরা। আপনারা যে কাজ করছেন, প্রতিষ্ঠিত বড় বড় নারী সংগঠনও এসব করতে পারেনি। আপনাদের অনেক অসাধারণ গুণ রয়েছে। পুলিশের সম্পর্কে মানুষ যে ধারণাই থাকুক; পুনাকের কাজ দেখলে সে ধারণার পরিবর্তন হবে।

শুক্রবার (০২ মে) দুপুরে পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুনাক এর বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সকালে ঘুম থেকে উঠে খাবার টেবিলে যা খাওয়া হয় কিংবা রাতে ঘুমানোর সময় যা খাওয়া হয়, সেখানে আমার মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের বুঝতে হবে, মাছ-মাংস, দুধ-ডিম, প্রত্যেকটা জিনিসই পুষ্টির মূল উপাদান।

পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুনাকের কেন্দ্রীয় কমিটির সাবেক সভানেত্রী ফয়জুন নেছা বেগম। এ ছাড়া পুনাকের কার্যনির্বাহী সদস্যাগণ এবং বিভিন্ন জেলা থেকে আগত পুনাকের জেলা সভানেত্রী ও সদস্যাগণ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পুনাক পরিবারের সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি, কোরআন তোলোয়াত, সংগীত, চিত্রাংকন, নৃত্য, আবৃত্তি, কম্পিউটারসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান করেন। পরে পুনাকের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X