কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৫:১৩ পিএম
আপডেট : ০৪ মে ২০২৫, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের পুনরায় ভিজিট ভিসা দিচ্ছে আরব আমিরাত

লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি। ছবি : সংগৃহীত
লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি। ছবি : সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভিজিট ভিসা (ভ্রমণ ভিসা) চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার (৪ মে) বাংলাদেশে নিয়োজিত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক বৈঠকে এ কথা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রদূত আলহামুদি বলেন, দুই দেশের মধ্যে টানা কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু পুনরায় শুরুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। ঢাকায় তাদের দূতাবাস বর্তমানে প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে।

ব্যবসায়িক প্রতিনিধি দলগুলোর জন্য দলভিত্তিক (বাল্ক) ভিসা-প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ফলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক বিনিময় বাড়ছে।

আলহামুদি জানান, আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইনভিত্তিক এমপ্লয়মেন্ট ভিসা ব্যবস্থা পুনরায় চালু করেছে। মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের মতো পেশাজীবীদের ভিসা ইস্যু করা হয়েছে।

এ সময় বৈঠকে রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে লুৎফে সিদ্দিকীর সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন।

এ সময় লুৎফে সিদ্দিকী ভিসা প্রক্রিয়ায় অগ্রগতিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত আলহামুদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত জানান, ৫০০ নিরাপত্তাকর্মীর ভিসা এরই মধ্যে ইস্যু হয়েছে এবং আরও ১০০০ ভিসা অনুমোদিত হয়ে শিগগিরই ইস্যু করা হবে।

বাংলাদেশ ও আরব আমিরাতের সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু করার জন্য ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, এরই মধ্যে দুই পক্ষ টার্মস অব রেফারেন্সে সম্মত হয়েছে।

বৈঠক শেষে জানা যায়, বাংলাদেশ-আরব আমিরাতের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X