কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৭:২৬ পিএম
আপডেট : ১১ মে ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আবদুল হামিদের বিদেশযাত্রা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ছবি : সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ছবি : সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশযাত্রা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে তদন্তের জন্য তিনজন উপদেষ্টা নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে কমিটির সভাপতি করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার (১১ মে) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

কমিটি তিনটি বিষয়ে তদন্ত করবে। এগুলো হলো- গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কীভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমন করেন, এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কি না এবং এই ঘটনায় কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে সুপারিশ প্রদান করা।

তদন্তের স্বার্থে কমিটি প্রয়োজনীয় সকল কাগজপত্র, সরঞ্জাম ও সাক্ষ্যপ্রমাণ চেয়ে নিতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে পারবে। এক্ষেত্রে সকল সরকারি ও বেসরকারি সংস্থা কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা করতে বাধ্য থাকবে। কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

এর আগে আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় অতিরিক্ত আইজিপিকে (প্রশাসন) প্রধান করে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X