কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৪:৫৯ পিএম
আপডেট : ১৩ মে ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশে জেট ফুয়েলের দাম কমেছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের বাজারে বিমানে ব্যবহৃত এভিয়েশন ফুয়েল বা জেট এ-১-এর দাম কমানো হয়েছে। স্থানীয় ফ্লাইটে বাংলাদেশি ক্রেতার ক্ষেত্রে প্রতি লিটারে ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩.৫৭ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটে দেশি-বিদেশি ক্রেতার ক্ষেত্রে প্রতি লিটার ০.৭৫০০ ডলার থেকে কমিয়ে ০.৬০৬৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এ ছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মজুতকরণ ও বিপণন চার্জ প্রতি লিটার ৪.০৪ টাকা এবং জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) বিপণনে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বিপণন চার্জ প্রতি লিটার ০.৮৮ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন এই দর মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হবে। বিইআরসি অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক-মূসকসহ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক-মূসকমুক্ত দাম নির্ধারণ করেছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩ অনুযায়ী দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ডিউটি ফ্রি (শুল্ক ও মূসকমুক্ত) এবং অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) এর মূল্যহার নির্ধারণের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ২০ জানুয়ারি এবং বিপিসির প্রস্তাবের প্রেক্ষিতে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) গত ১৮ ফেব্রুয়ারি জেট এ-১ বিপণনে তাদের বিপণন চার্জ পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনে দাখিল করে।

গত ২৩ মার্চ এই প্রস্তাবের ভিত্তিতে বিইআরসি কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। পরে গত ৬ এপ্রিল পর্যন্ত গণশুনানি পরবর্তী লিখিত মতামত প্রদানের সুযোগ দেওয়া হয়। সবশেষ পর্যালোচনার ভিত্তিতে বিইআরসি এই দাম নির্ধারণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X