কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ। ছবি : কালবেলা গ্রাফিক্স
প্রকাশিত সংবাদের প্রতিবাদ। ছবি : কালবেলা গ্রাফিক্স

দৈনিক কালবেলায় গত ০৪ মার্চ ‘অপরাধ জগতের আঁতুড় ঘর হয়ে উঠেছে রামপুরা’ শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল থানার ২২নং ওয়ার্ডের সভাপতি নিজাম উদ্দিন আহমেদ টিপু।

প্রতিবাদলিপিতে বলা হয়, গত ১০ এপ্রিল ফিলিস্তিনে হামলার প্রতিবাদে পল্টনে বিএনপি কর্তৃক আয়োজিত র‍্যালির প্রাক্কালে আমার পাশে একজন বিতর্কিত ব্যক্তির দাঁড়িয়ে তোলা ছবি ব্যবহার করা হয়েছে, যা অনভিপ্রেত। কারণ ৫ আগস্টের পর থেকে মিছিল-মিটিংয়ে অনেকে পাশে এসে দাঁড়িয়ে ছবি তোলে। সে ব্যস্ততার মুহূর্তে কে ভালো বা খারাপ, যাচাই বা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

এতে আরও বলা হয়, আমি ১৯৮৮ সালে ঢাকা কলেজ ছাত্রদলের মাধ্যমে বিএনপির রাজনীতিতে প্রবেশ করে যুবদল, বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে গত ২০২০ সাল থেকে হাতিরঝিল থানাধীন ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দ্বিতীয় বারের মতো নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। বিগত দিনে নিষ্ক্রিয় এবং আওয়ামী লীগের সঙ্গে সখ্য করে চলা কিছু বিতর্কিত লোকজন ৫ আগস্টের পর থেকে দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করলে তা আমি বাধা দিয়ে আসছি। এতে ক্ষুব্ধ হয়ে ও আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার এবং আমার ভাইয়ের নাম উল্লেখ করে একটা কুচক্রী মহল কিছু মিথ্যা তথ্য প্রদান করে, যা আদৌ সত্য নয়। মাঠ পর্যায়ে তদন্ত করলে প্রকৃত সত্য উঠে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X