কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৩:৩৭ এএম
অনলাইন সংস্করণ

বিসিএস ট্যাক্সেস অ্যাসোসিয়েশন অবৈধ ও বিলুপ্ত ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সদস্যদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় বিসিএস ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের অনির্বাচিত নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাতে এ ঘোষণা দিয়েছেন আয়কর ক্যাডারে কর্মরত সাধারণ সদস্যরা।

ঘোষণায় বলা হয়েছে, অ্যাসোসিয়েশনের দায়িত্ব সদস্যদের স্বার্থ সংরক্ষণ করা। কিন্তু সম্প্রতি অ্যাসোসিয়েশন এ কাজে চরমভাবে ব্যর্থ হয়েছে। এতে অ্যাসোসিয়েশন সদস্যদের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। এরই মধ্যে অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য কমিটি থেকে পদত্যাগ করেছেন।

অনির্বাচিত অ্যাসোসিয়েশন তার কার্যক্ষমতা হারিয়েছে উল্লেখ করে বলা হয়েছে, অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যরা অনির্বাচিত নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত ঘোষণা করছে। বিলুপ্ত কমিটির কেউ অ্যাসোসিয়েশনের নামে কোনো সভা, মিডিয়া বা অন্য কোথাও বক্তব্য দিলে তা ব্যক্তিগত বক্তব্য হিসেবে বিবেচিত হবে এবং এর দায়ভার ওই ব্যক্তি সম্পূর্ণভাবে বহন করবে।

ঘোষণায় আরও বলা হয়েছে, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিলের দাবি পূরণ হলে অ্যাসোসিয়েশনকে নতুনভাবে গড়ে তোলা হবে। সদস্যরা এমন একটি নির্বাহী কমিটি নির্বাচন করবে, যারা সবার জন্য কাজ করবেন। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কাজ করবেন না। বরং পেশাগত সুযোগ সুবিধা বাড়িয়ে বিসিএস কর ক্যাডারকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X