কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার নুরের বক্তব্যের প্রতিবাদ জানাল পুলিশ অ্যাসোসিয়েশন

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

রোববার (২৫ মে) বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়েছে। এর আগে একই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতিতে বলা হয়েছে, গত ৯ মে দুপুরে রাজধানীর পল্টন মোড়ে গণঅধিকার পরিষদের অননুমোদিত কর্মসূচি ও মিছিলের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে জন ভোগান্তি দেখা দিলে তা প্রতিরোধে কর্তব্যরত পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন।

পুলিশের বাধায় ক্ষিপ্ত হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর বাংলাদেশ পুলিশকে উদ্দেশ করে- ‘এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ঐ হাত আর আস্ত রাখব না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়ীতে যেমনিভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোনো নেতা এবং গণঅভ্যুত্থানের কোনো নেতা-কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে দুলিয়ে দেওয়া হবে’ একটি বক্তব্য রাখেন, যা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বক্তব্যটি গভীরভাবে পর্যালোচনা করে। প্রায় দুই সপ্তাহ পূর্বের একটি বক্তব্য তাৎক্ষণিক ভাইরাল না হয়ে দুই সপ্তাহ পর প্রচুর পরিমাণে শেয়ার হওয়া এবং একটি উদীয়মান ও প্রগতিশীল রাজনৈতিক দলের সভাপতির কাছ থেকে বাংলাদেশ পুলিশ সম্পর্কে এ ধরনের হেয়প্রতিপন্ন বক্তব্যে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন গভীরভাবে উদ্বিগ্ন।

পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে, তার এই বক্তব্য পুনর্গঠিত পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এ ধরনের অপরাধমূলক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X