কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৭:১৯ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কারবিরোধী আমলাদের অপসারণে কর্মসূচি ঘোষণা

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের অবস্থান। ছবি : সংগৃহীত
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের অবস্থান। ছবি : সংগৃহীত

সচিবালয়ের সংস্কারবিরোধী আমলাদের অপসারণ ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে গণসমাবেশ করার ঘোষণা দিয়েছে ‘জুলাই বিপ্লবী ছাত্র-জনতা’। মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আব্দুল গণি রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সোমবার (২৬ মে) গণমাধ্যমে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল।

তিনি জানান, আগামীকাল জুলাই-আগস্টের সব বিপ্লবী ভাই-বোন, কমরেডদের আহ্বান, চূড়ান্ত লড়াই শুরু হতে যাচ্ছে। জুলাইয়ের আকাঙ্ক্ষায় ব্র্যান্ড নিউ বাংলাদেশ আমরা আনবই ইনশাআল্লাহ!

তিনি বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য জালিম আমলাতন্ত্রের উৎখাত এবং জনগণপন্থি ও সেবাধর্মী নতুন সরকার যন্ত্র নির্মাণ।’

এদিকে, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। দুপুর আড়াইটার দিকে আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছেন তারা।

এ সময় মঙ্গলবার (২৭ মে) আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এখন থেকে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সব সংগঠন মিলে 'বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম' নামে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X