কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কি মারা গেছেন?

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের স্ক্রিনশট। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের স্ক্রিনশট। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তার মৃত্যুর খবরটি সঠিক নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

সোমবার (২৬ মে) বিকেলে রিউমর স্ক্যানারে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত ২১ মে ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত দেবী শেঠি হাসপাতালে মারা গিয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। পোস্টটিতে আরও দাবি করা হয়, হার্টের জটিলতা নিয়ে তিনি ওই হাসপাতালে পাঁচ দিন আগে ভর্তি হয়েছিলেন।

এতে আরও বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মারা যাওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো প্রকার তথ্যপ্রমাণ ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তার মারা যাওয়ার তথ্যটি প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার জানায়, দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ডা. দেবী শেঠির নারায়ানা হাসপাতালে আসাদুজ্জামান খান কামালের মারা যাওয়ার বিষয়ে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি।

এতে আরও উল্লেখ করা হয়, যেহেতু আসাদুজ্জামান খান কামাল বিগত আওয়ামী লীগ সরকারের এমপি ও মন্ত্রী ছিলেন সেহেতু তিনি মারা গেলে স্বাভাবিকভাবে এই বিষয়ে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে শোক বার্তা প্রচার হওয়ার কথা। তবে সংগঠনটির পেজে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি।

প্রতিবেদনটিতে বলা হয়, গত ২৪ মে প্রচারিত ঘোষণা সংবলিত একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়। যেখানে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো বক্তব্য, বিবৃতি বা কর্মসূচি শুধু দলীয় ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রকাশিত হবে এবং এই বক্তব্যই অফিশিয়াল। অর্থাৎ, আওয়ামী লীগের অফিসিয়াল মাধ্যম থেকেও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর কোনো দাবি করা হয়নি।

সুতরাং, ভারতে আশ্রয় নেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেঙ্গালুরুতে মারা গিয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা জানায় রিউমর স্ক্যানার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১০

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১১

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১২

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৩

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৪

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৫

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৬

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৭

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৮

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৯

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

২০
X