কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১১:১৬ এএম
আপডেট : ৩১ মে ২০২৫, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জমে উঠেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের (২০২৫-২৭ মেয়াদ) জন্য পোশাকশিল্পের মালিকরা তাদের নেতা নির্বাচিত করবেন।

শনিবার (৩১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের হোটেল রেডিসন ব্ল–তে ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বাচনে ৩৫টি পদে লড়ছেন ৭৬ জন প্রার্থী। নির্বাচনে এক হাজার ৮৬৪ জন গার্মেন্ট মালিক তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দিচ্ছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। সেই সঙ্গে সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম।

অন্যদিকে, এবারের ভোটার তালিকা থেকে ৬৩২টি অস্তিত্বহীন ভোটার বাদ দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে এবার নেই কোনো অদৃশ্য শক্তির দৌরাত্ম্য। প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ কেন্দ্র করে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। প্রার্থীদের মতে, নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, বাধাহীন ও গ্রহণযোগ্য করে তোলা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সাধারণ গার্মেন্টস মালিকদের প্রত্যাশা, এবার তারা স্বাধীনভাবে উৎসবের আবহে পছন্দের নেতৃত্ব বেছে নিতে পারবেন। পতিত সরকারের আমলে নিয়ন্ত্রিত ও কারচুপির মাধ্যমে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এবার তার ব্যতিক্রম হবে বলেই তাদের বিশ্বাস।

উল্লেখ্য, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিজিএমইএ সভাপতি আব্দুল মান্নান কচি দেশত্যাগ করেন এবং অজ্ঞাতস্থান থেকে পদত্যাগপত্র পাঠান। তার অনুপস্থিতিতে বিজিএমইএর নেতৃত্ব গ্রহণ করেন ডিজাইনটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলাম। তবে তার নেতৃত্বাধীন নতুন বোর্ড পোশাক খাতের অস্থিরতা সামাল দিতে না পারায় ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X