কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশের সব বন্দরের বরাদ্দ কমছে

বন্দর। ছবি : সংগৃহীত
বন্দর। ছবি : সংগৃহীত

আগামী ২০২৫-২৬ অর্থবছরে দেশের সব স্থল ও নৌ বন্দরের জন্য বরাদ্দ কমিয়ে বাজেট প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সামগ্রিকভাবে পুরো নৌপরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক বরাদ্দ কমানো হয়েছে।

সোমবার (০২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের জন্য চলতি অর্থবছরে (২০২৪-২৫) বরাদ্দ ছিল ৯৭৩ কোটি ৯৯ লাখ টাকা। বরাদ্দ কমিয়ে আগামী অর্থবছরের জন্য ৯১৩ কোটি ৪৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষেরও বরাদ্দ কমানো হয়েছে। চলতি অর্থবছর বরাদ্দ ছিল তিন হাজার ১৭৬ কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য দুই হাজার ৮৪৯ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য বরাদ্দ ছিল এক হাজার ১৯৫ কোটি টাকা। সেই বরাদ্দ কমিয়ে আগামী অর্থবছরের জন্য ৭৩৫ কোটি ছয় লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের বরাদ্দ কমেছে ২০০ কোটির বেশি। চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ৮৮৭ কোটি টাকা। বরাদ্দ কমিয়ে আগামী অর্থবছরের জন্য ৬৪৫ কোটি ৮১ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

তবে সরকারি নৌযান চালানোর প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসির) বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ১৮৮ কোটি ৩৩ লাখ টাকা চলতি অর্থ বছরে এই প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ ছিল। আগামী অর্থবছরের জন্য ৩৯৭ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের জন্য চার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১০

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১১

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১২

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১৩

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৫

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৬

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৮

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৯

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

২০
X