জবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

জবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আয় ১২ কোটি টাকা  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের আয় হয়ে ১২ কোটি টাকা। সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান।

এদিন বিশ্ববিদ্যালয়ের ২৫-২৬ অর্থবছরের ২৯৭ কোটি টাকার বাজেট উত্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২তম সিন্ডিকেট সভায় এই বাজেট পাস হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি এবং অন্যান্য খাত মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি টাকা। স্বতন্ত্র ভর্তি পরীক্ষা গ্রহণের ফলে একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে বিশাল পরিমাণ রাজস্ব আয় হয়েছে, যা পরবর্তীতে শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজে ব্যবহার করার সুযোগ তৈরি করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্বভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করা ছিল আমাদের জন্য একটি সাহসী পদক্ষেপ। আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক টিমের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সফলভাবে তা বাস্তবায়ন করতে পেরেছি। এতে করে বিশ্ববিদ্যালয়ের সম্মান যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি রাজস্ব আয়ের নতুন দিকও উন্মোচিত হয়েছে। এই অর্থ আমরা শিক্ষার্থীদের বৃত্তি, প্রযুক্তিগত উন্নয়ন এবং একাডেমিক সুবিধা বাড়াতে ব্যবহার করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১০

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১১

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১২

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৩

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৪

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৫

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৬

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৮

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৯

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

২০
X