কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৭:০৫ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

চলতি বছরের বাজেট অনুমোদন ডিএসসিসির

ডিএসসিসির পরিচালনা কমিটির ৭ম করপোরেশন সভায় কথা বলছেন প্রশাসক মো. শাহজাহান মিয়া। ছবি : কালবেলা
ডিএসসিসির পরিচালনা কমিটির ৭ম করপোরেশন সভায় কথা বলছেন প্রশাসক মো. শাহজাহান মিয়া। ছবি : কালবেলা

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৩ হাজার ৮৪১ দশমিক ৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরিচালনা কমিটির ৭ম করপোরেশন সভায় এ বাজেটটি অনুমোদন হয়।

সোমবার (৩০ জুন) নগরভবনে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে পরিচালনা কমিটির ২৫ জন সদস্য সভায় অংশগ্রহণ করেন।

সভার শুরুতে গত ৫ মে অনুষ্ঠিত ষষ্ঠ করপোরেশনের সভার কার্য বিবরণী দৃঢ়ীকরণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরে সভার আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ডিএসসিসির ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আলী মনসুর। পরে পরিচালনা কমিটির সদস্যরা বাজেট আলোচনায় অংশগ্রহণ এবং চলতি অর্থবছরের ৩ হাজার ৮৪১ দশমিক ৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন করেন।

বাজেট আলোচনায় অংশগ্রহণ ও অনুমোদন দেওয়ায় পরিচালনা কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ডিএসসিসির বাজেট কেবল গাণিতিক সংখ্যা নয়। এই বাজেট আমাদের কাছে সম্মানিত করদাতাদের আমানত। এ বাজেট সফলভাবে প্রণয়ন ও বাস্তবায়নের ওপর নির্ভর করছে আমাদের সবার প্রিয় এই নগরীর ব্যবস্থাপনা এবং আমাদের দৈনন্দিন নাগরিক সমস্যার সমাধান।

সভায় ১৯৯৮ সাল থেকে ডিএসসিসি এলাকায় বসবাসকারী নগরবাসীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন বিভিন্ন সেবা প্রদানকারী ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২ পর্যায়’ শীর্ষক প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ডিএসিসি এবং বিদ্যমান প্রকল্পের আওতায় সেবা প্রদানকারী এনজিওগুলোর মধ্যে সমঝোতা স্মারকের মাধ্যমে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরে অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী ডিএসসিসির দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িক শ্রমিকের দৈনিক মজুরি ৬০০ টাকা থেকে ৮০০ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মন্ত্রীপাড়ায় অবস্থিত অস্থায়ী মসজিদটি ডিএসসিসি একটি তিনতলাবিশিষ্ট নান্দনিক মসজিদে রূপান্তরের নীতিগত অনুমোদন দেয়।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

বরিশালে ইয়াবা-গাঁজাসহ কনস্টেবল গ্রেপ্তার

৩ জেলায় প্রশাসক নিয়োগ

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

১০

রাজউকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

১১

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

১২

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

১৩

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

১৪

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে নাবিল গ্রুপ, বেতন ৩৫ হাজার

১৫

যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব পাস হওয়ায় ট্রাম্পের ক্ষোভ

১৬

সরকারি মালামাল বিক্রি করে ‘চুরির নাটক’ কর্মকর্তার!

১৭

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১৮

শাকিবের লুকে মিমের মুগ্ধতা

১৯

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন : দুলু

২০
X