জবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৭:২৮ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চলতি অর্থবছরের বাজেট ঘোষণা করল জবি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরে ২৯৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থবছরের বছরের তুলনায় ৪৮ দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ১০২তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে পরিচালন ও উন্নয়ন বাজেট উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন।

এবারের অর্থবছরে প্রস্তাবিত মূল বাজেট ২৯৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। যা ২০২৪-২৫ অর্থ বছরে সংশোধিত ঘাটতি বাজেটসহ বরাদ্দের তুলনায় ৪৮ দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রস্তাবিত বাজেটের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে ১৮৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়ে ১১০ কোটি টাকা ঘাটতি বাজেট দেখানো হয়েছে। এ ঘাটতি বাজেট থেকে ৬০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূরক বৃত্তি ও অস্থায়ী আবাসনের জন্য বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউজিসি। এছাড়া বাকি ৫০ কোটি টাকা ৩১টি খাতে ঘাটতি দেখানোর কথা বলেছে বাজেট সংশ্লিষ্টরা৷

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, গত বছরের তুলনায় আমাদের এ বছরের বাজেট ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমাদের শিক্ষার্থীদের জন্য যে সম্পূরক বৃত্তির কথা বাজেটে উন্থাপন করা হয়েছে তা পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে। যখনই পাই না কেন শিক্ষার্থীদের এ সম্পূরক বৃত্তি জুলাই থেকেই কার্যকর হবে। একই সঙ্গে অন্যান্য খাতেও আমাদের বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X