কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৯:৫১ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিজিবির জন্য বরাদ্দ সাড়ে চার হাজার কোটি টাকা

বিজিবির লোগো। ছবি : সংগৃহীত
বিজিবির লোগো। ছবি : সংগৃহীত

২০২৫-২৬ সালের জন্য ঘোষিত বাজেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জন্য ৪ হাজার ৫০৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিদায়ী অর্থ বছরে সীমান্ত রক্ষায় নিয়োজিত এই বাহিনীর জন্য বরাদ্দ ছিল ৪ হাজার ১৪৩ কোটি টাকা। পাশাপাশি দেশের উপকূল রক্ষার দায়িত্বে থাকা কোস্ট গার্ড বাহিনীর জন্য এবারের বাজেটে ১ হাজার ১৮৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে এই বরাদ্দ ছিল এক হাজার ৫১ কোটি টাকা।

বাজেট প্রস্তাবনায় ২০২৫-২৬ অর্থ বছরে বিজিবির জন্য সীমান্ত এলাকায় ৭৩টি কম্পোজিট বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) নির্মাণ এবং বিজিবির নবসৃষ্ট নারায়ণগঞ্জ (৬২ বিজিবি) ব্যাটালিয়ন ও গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অবকাঠামোগত স্থাপনা নির্মাণের কথা বলা হয়েছে।

এদিকে কোস্ট গার্ডের জন্য লজিস্টিক ফ্লিট মেইনটেন্যান্স গড়ে তোলা এবং বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রতিস্থাপক জাহাজ সংগ্রহ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে।

সোমবার (২ জুন) অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটে জননিরাপত্তা বিভাগে ২৭ হাজার ১ কোটি ৪৬ লাখ টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে এই প্রস্তাব ছিল ২৬ হাজার ৮৭৬ কোটি টাকা বরাদ্দের। যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ২৫ হাজার ৬৩৪ কোটি টাকা। বিজিবি ও কোস্ট গার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অন্তর্ভুক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১০

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১১

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৩

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৪

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৫

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৬

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৭

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৮

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৯

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

২০
X