কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১০:৩৫ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে নতুন উদ্যোক্তাদের জন্য সুবিধা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য সুবিধা দেওয়া হচ্ছে। নারী উদ্যোক্তাসহ প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের সহায়তায় ১০ হাজার সিএমএসএমই উদ্যোক্তাকে ১ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হবে।

২০২৩-২৪ অর্থবছরের প্রাক্কলন অনুযায়ী, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান প্রায় ১১ দশমিক ৮৯ শতাংশ। এই সম্ভাবনাময় খাতের বিকাশে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসার পরিবেশ উন্নয়নে নতুন বাজেটে বেশ কিছু কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

সোমবার (২ জুন) প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এসব তথ্য জানানো হয়েছে।

তিন বছরে ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা বাজেট বক্তৃতায় জানানো হয়, আগামী তিন অর্থ বছরের মধ্যে ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি, ২৫ হাজার উদ্যোক্তাকে দক্ষতামূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং বিভাগীয় শহরগুলোতে এসএমই প্রোডাক্ট ডিসপ্লে ও সেলস সেন্টার স্থাপন করা হবে।

আঞ্চলিক মেলা, কেন্দ্রীয় ডাটাবেজ ও ডিজিটাল সংযোগ ব্যবস্থা জেলা শহরগুলোতে আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজনের মাধ্যমে স্থানীয় পণ্যের প্রচার ও বিপণন বাড়ানো হবে। সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য কেন্দ্রীয় ডাটাবেজ প্রতিষ্ঠা করা হবে, যা উদ্যোক্তা শনাক্তকরণ ও সহায়তা প্রদান সহজ করবে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ৩ হাজার নারী উদ্যোক্তার সঙ্গে কর্পোরেট ক্রেতা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন করা হবে, যাতে তারা বড় পরিসরে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X