রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১০:২৩ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিরক্ষায় বরাদ্দ কমেছে ১৪৬৪ কোটি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ধরা হয়েছে ৪০ হাজার ৮৫১ কোটি টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় এক হাজার ৪৬৪ কোটি টাকা কম। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ছিল ৪২ হাজার ৩১৫ কোটি টাকা। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমেছে ৩.৪৫ শতাংশ।

সোমবার (২ জুন) বিকাল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে উপস্থাপন করা ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য এ প্রস্তাব রেখেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এতে প্রতিরক্ষার জন্য পরিচালন ব্যয় বাবদ ৩৯ হাজার ৯৩৫ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৯১৬ কোটি টাকা।

২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয় যেসব প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়ন করবে, সেগুলো হলো- চট্টগ্রাম, কুমিল্লা এবং ময়মনসিংহ (ত্রিশাল) মিলিটারি ফার্ম আধুনিকায়ন, ঢাকা সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্ব), মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের (কমফ্লোট ওয়েস্ট) অবকাঠামো উন্নয়ন, বিএএফ ঘাঁটি জহুরুল হক চট্টগ্রাম বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন (১ম সংশোধিত), বা বি বা ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর এলাকার এডিসিসি নর্থ স্থাপন, ডিজিএফআইর টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানবসম্পদ এবং কারিগরি সক্ষমতা উন্নয়ন (টিআইএইচডিটিসিবি) (২য় সংশোধিত), ইলেক্ট্রনিক ডিফেন্স প্রকিউরিমেন্ট (ই-ডিপি) সিস্টেম (২য় সংশোধিত), জিএনএসএর করসের নেটওয়ার্ক পরিধি সম্প্রসারণ এবং টাইডল স্টেশন আধুনিকীকরণ (১ম সংশোধিত), বাংলাদেশের উপজেলাগুলোর ডিজিটাল মানচিত্র (টপোগ্রাফিক) প্রণয়ন এবং আবহাওয়া ও জলবায়ু সেবার সক্ষমতা বৃদ্ধি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যাবলি

বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীগুলোর ব্যবস্থাপনা, বাংলাদেশের স্থলসীমা, জলসীমা, আকাশসীমা ও সমুদ্রসীমা রক্ষা সংক্রান্ত কার্যাবলি, সেনা, নৌ ও বিমানবাহিনীর বাজেট ব্যবস্থাপনা, আইন ও বিধি-বিধান সংক্রান্ত কার্যাবলি এবং পূর্ত কার্যক্রমগুলো সামরিক ভূমি ব্যবস্থাপনা, সাইফার দলিল-দস্তাবেজ প্রস্তুতকরণ ও রক্ষণাবেক্ষণ, আবহাওয়া পর্যবেক্ষণ, পূর্বাভাস ও প্রযোজ্য ক্ষেত্রে সতর্কীকরণ ও পর্যালোচনা, দেশের ক্যাডেট কলেজগুলো এবং ন্যাশনাল ক্যাডেট কোরের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ও তদারকি, মহাকাশ গবেষণা, ভূ-উপগ্রহ প্রেরণ-সংক্রান্ত গবেষণা ও কার্যক্রম এবং জরিপ অধিদপ্তরের কার্যক্রম পরিচালনা ও সামগ্রিক তত্ত্বাবধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X