কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভিসি নিয়োগ দেবে সরকার : শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি : সংগৃহীত
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি : সংগৃহীত

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে উপাচার্য নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার। উপাচার্য নিয়োগে নানা অসঙ্গতির কারণে আমরা একটি বোর্ড গঠন করেছি। এ বোর্ডের মাধ্যমে উপাচার্য নির্বাচনের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করবেন এবং পরবর্তী ধাপে যাচাইবাছাইয়ের মাধ্যমে যোগ্যদের নিয়োগ দেওয়া হবে।

বুধবার (০৪ মে) সচিবালয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৫ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য বিষয় নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

শিক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন শিক্ষাব্যবস্থার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তিকে এমনভাবে কাজে লাগাতে হবে যেন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও মানসম্পন্ন শিক্ষা ও শিক্ষক সুবিধা পান। শিক্ষকদের মর্যাদা ও সম্মানজনক বেতন নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, আগামী জুলাই মাস থেকে কলেজ পর্যায়ে অনলাইনে শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালু করা হবে। এ প্রক্রিয়া হবে স্বচ্ছ ও তথ্যভিত্তিক। পাঠ্যবইয়ের ভুল নিয়ে সরকার সতর্ক অবস্থানে আছে। সামান্য ভুল নিয়েও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে মন সায় দেয় না। তাই আমরা নির্ভুল বই তৈরির লক্ষ্যে কাজ করছি।

বেকারত্ব হ্রাসে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি উপদেষ্টা বলেন, চামড়া, ওষুধ, সিরামিকসহ বিভিন্ন শিল্পের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে কার্যকর কারিগরি শিক্ষা পরিকল্পনা করা হচ্ছে। নারীদের অংশগ্রহণ বাড়াতেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে। সভায় শিক্ষা ব্যবস্থার রূপান্তরের জন্য শিক্ষক-কেন্দ্রিক বিনিয়োগ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা কাঠামোর ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা আবরার। তিনি বলেন, আমরা চাই এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যা শিক্ষার্থীদের কেবল পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য প্রস্তুত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১০

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১১

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১২

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৩

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৪

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৫

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৬

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৭

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৮

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৯

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

২০
X