কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ উপলক্ষে ডিএমপির বিশেষ নিরাপত্তা মহড়া

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের নেতৃত্বে জাতীয় ফুটবল স্টেডিয়াম মাঠ, গুলিস্তানে নিরাপত্তা মহড়া। ছবি : কালবেলা
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের নেতৃত্বে জাতীয় ফুটবল স্টেডিয়াম মাঠ, গুলিস্তানে নিরাপত্তা মহড়া। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয় ফুটবল দল বনাম সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলের মধ্যকার আসন্ন ম্যাচ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুন) সকাল ১১টায় জাতীয় ফুটবল স্টেডিয়াম মাঠ, গুলিস্তানে এই নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়।

ওই মহড়ায় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নেতৃত্বে সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম এবং কে-নাইন টিম অংশগ্রহণ করে। মহড়ার মূল উদ্দেশ্য ছিল- জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল ও সক্ষমতা প্রদর্শন এবং সঠিক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি যাচাই করা। ম্যাচ চলাকালীন দর্শক এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশে এই মহড়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া সার্বিক নিরাপত্তার জন্য বিশেষ পরিস্থিতি মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও ক্যানাইন ইউনিট।

খেলায় আগত সবার সার্বিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মহড়ায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X