কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গণস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে সিরাজুল ইসলাম চৌধুরীসহ ৩ বিশিষ্ট ব্যক্তিত্ব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক আইজিপি মুহাম্মদ নুরুল হুদা ও সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান (এনআই খান)। ছবি : সৌজন্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক আইজিপি মুহাম্মদ নুরুল হুদা ও সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান (এনআই খান)। ছবি : সৌজন্য

গণস্বাস্থ্য কেন্দ্রের উপদেষ্টামণ্ডলীতে এসেছেন তিন পেশার তিন উজ্জ্বল ব্যক্তিত্ব। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক আইজিপি মুহাম্মদ নুরুল হুদা ও সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান (এনআই খান)।

গতকাল বুধবার (৩০ আগস্ট) প্রতিষ্ঠানটি চেয়ারম্যান আলতাফুন্নেসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপদেষ্টাদের নাম প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ এপ্রিল প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণের পর ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ কিছু অনভিপ্রেত ও অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হচ্ছে। ‘প্রতিষ্ঠাতার নীতি, আদর্শ ও স্বেচ্ছাশ্রমে কর্মসম্পাদনের মহান ব্রতে অবিচল থেকে এর সব কর্মীকে ঐক্যবদ্ধভাবে গণস্বাস্থ্যকে এগিয়ে নেওয়ার প্রেরণা, সাহস ও শক্তি জোগানোর জন্য’ জাতীয়ভাবে মান্য, সম্মানিত ও সমাদৃত তিনজন বিশিষ্ট নাগরিককে ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ ট্রাস্টের উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

আরো বলা হয়, তিন পেশার এই তিনজন বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশের এই বৃহৎ স্বাস্থ্য, নারী ও সমাজ কল্যাণ সংস্থার সমৃদ্ধি ও সেবা পরিস্থিতির উন্নতি ও উৎকর্ষ অর্জনের লক্ষ্যে উপদেশ প্রদান করবেন।

১৯৭২ সালে একটি ট্রাস্ট ডিডের মাধ্যমে ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ গঠন করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। প্রতিষ্ঠানটির নাম ঠিক করে দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই কিছু জমি অধিগ্রহণ করে দিয়ে এ দাতব্য সংস্থার গোড়াপত্তন করেছিলেন। পঙ্গু ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন এবং নারী ও সমাজের দুঃস্থ মানুষের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্য থেকে সংস্থাটি গঠিত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X