কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডন বৈঠকের মাধ্যমে নতুন দ্বার উন্মোচিত হলো : ড. সাহাবুল হক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সাহাবুল হক। ছবি : কালবেলা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সাহাবুল হক। ছবি : কালবেলা

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সাহাবুল হক।

তিনি বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক নতুন দ্বার উন্মোচন করল বলেই মনে হচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক সংকটের আবহে এই বৈঠক যেন এক নতুন আশার আলো নিয়ে এসেছে। এই বৈঠকের মাধ্যমে দু’পক্ষই কৌশলগত ও নৈতিকভাবে লাভবান হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- এই বৈঠকটি প্রমাণ করেছে যে, আলাপ-আলোচনার মাধ্যমে রাজনীতির জটিলতম সমস্যার সমাধান সম্ভব, যদি আন্তরিকতা ও সদিচ্ছা থাকে।

অধ্যাপক ড. সাহাবুল হক বলেন, বৈঠকে আগামী জাতীয় নির্বাচন বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে বলে জানা গেছে, যা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ইতিবাচক একটি অগ্রগতি। এ সিদ্ধান্ত সব পক্ষের জন্যই কল্যাণকর এবং দেশবাসীর প্রত্যাশার প্রতিফলন। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে বিষয়ে উভয়পক্ষের প্রতিশ্রুতি জনগণের মধ্যে নতুন করে আস্থা ফিরিয়ে এনেছে। এছাড়া, বৈঠকে সংস্কার প্রক্রিয়া এবং অতীতে সংঘটিত ছাত্র ও যুব হত্যা, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার প্রসঙ্গও আলোচনায় এসেছে। এ আলোচনা এবং এর সম্ভাব্য বাস্তবায়ন দেশের রাজনৈতিক শুদ্ধিকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলে আশাবাদী হওয়া যায়।

এ ছাড়া তিনি বলেন, সব মিলিয়ে বলা যায়, দেশ একটি কঠিন রাজনৈতিক অচলাবস্থার হাত থেকে বেরিয়ে এসেছে। এই বৈঠকের মাধ্যমে রাজনীতির গুমোট বাতাস কেটে গিয়ে নতুন এক উদার রাজনৈতিক সংস্কৃতির সূচনা হতে চলেছে। এখন সবার দায়িত্ব- এই ইতিবাচক অগ্রগতি ধরে রাখা এবং একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X