কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১০:৩৯ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাউলকুঞ্জে পূর্ণিমা তিথির সাধুমেলার ৫২তম আসর

শিল্পকলা একাডেমির বটতলার বাউলকুঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাধুমেলা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
শিল্পকলা একাডেমির বটতলার বাউলকুঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাধুমেলা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১-৩১ আগস্ট পর্যন্ত মাসব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী হলো আজ। মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে সমাপনী দিনে একাডেমির বটতলার বাউলকুঞ্জে সন্ধ্যা সাড়ে ৬টায় সাধুমেলা অনুষ্ঠিত হয়। 'বাউল কণ্ঠে বঙ্গবন্ধু' শিরোনামে পূর্ণিমা তিথির সাধুমেলার ৫২তম আসর বসে একাডেমিতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং দেশের বিশিষ্ট বাউল শিল্পীরা। একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় সাধুমেলায় উপস্থিত ছিলেন উক্ত বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন লালন গবেষক সৈয়দ জাহিদ। বক্তব্য উপস্থাপন করেন একাডেমির সচিব জনাব সালাহ উদ্দিন আহাম্মদ।

সাধুমেলায় বাউল শিল্পীদের মধ্যে ওমর আলীর কণ্ঠে পরিবেশিত হয়-‘আর কি আমার সাধু দর্শন হবে’; শিফা বাউলের কণ্ঠে ‘গুরু সুভাব দাও আমার মনে’; ক্ষ্যাপা মিরাজ বাউল পরিবেশন করেন ‘মিছে মায়ায় মুছে মন কি করব’। এরপর ফারুক বাউলের কণ্ঠে ‘জাগো হে দামাল জাগো হে বাঙাল দিয়েছে মুজিব ডাক’ এবং বাউল মিনা পাগলি পরিবেশন করেন ‘কি আঘাত করিয়াছিল সেদিন শেখ মুজিবের গায়’। বাউল আলমিনা নিতু পরিবেশন করেন ‘ও তুই ডুবলে পরে রতন পাবি ভাসলে পরে পাবি না'।

বাউল ফারজানা ইভা পরিবেশন করেন ‘তিন পোড়াতে খাঁটি হলে না’; বাউল এম আর মানিক ‘শেখ মুজিবুর শুভ সুখবর তুমি দিলে জয় বাংলার ধনী তুলিয়া’; বাউল আফসানা ইমুর কণ্ঠে, ‘কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে’ এবং ক্ষ্যাপা বিদ্যুৎ সরকারের কণ্ঠে পরিবেশিত হয় ‘লণ্ঠনে রুপের বাতি জ্বলছেরে সদাই’। এ ছাড়াও জেলা ও বিশিষ্ট শিল্পীরা গান পরিবেশন করেন। জেলা থেকে আগত ও বিশিষ্ট বাউল শিল্পীবৃন্দরা বাউল গান পরিবেশন করেন। জামাল উদ্দিন টুনটুন ফকির (কুষ্টিয়া), নিজাম উদ্দিন লালনি (ফরিদপুর), লতিফ শাহ (চুয়াডাঙ্গা), সমির বাউল (মাগুরা), লাবিক কামাল গৌরব (ঢাকা) এবং অনিমা মুক্তি গোমেজের পরিবেশনায় একাডেমি ছিলো দর্শক মুখরিত।

এ ছাড়াও পরিবেশিত হয় দলীয় সংগীত। দলীয় সংগীত পরিবেশন করেন আয়নাল হক বাউল, বাউল রুমা আক্তার, বাউল জাকারিয়া শেখ, বাউল লিনা খাতুন, বাউল গরিব মুক্তার, করিম বাউল, পিউ বাউল, শাহীন বাউল, কৃষ্ণ বাউল, বাউল মেহেবুব সুফিয়ান, মিতুল বাউল, বাউল নুরুল ইসলাম শেখ, বাউল সলেমান শেখ, উপমা বাউল, জাহিদ বাউল, বাউল শাহেদ আলী, বাউল মানিক দেওয়ান, রনি বাউল, সেন্টু বাউল, আবু বক্কর সিদ্দিক বাউল, সজিব বাউল, পলি বাউল, সুবর্ণা বাউল, ফারুক বাউল, তৃপ্তি বাউল, সেলিম বাউল, বাউল রিতা মন্ডল, তানিয়া বাউল, টিটু বাউল, বাউল এবং অনন্যা চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১১

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৩

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৪

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৫

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৬

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৭

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৮

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৯

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

২০
X