কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১২:৫৩ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

কালবেলার নামে ছড়ানো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। ছবি : সংগৃহীত
কালবেলার নামে ছড়ানো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। ছবি : সংগৃহীত

জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘কালবেলা’র নাম ব্যবহার করে প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি ছড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘কালবেলা পত্রিকা নিয়োগ বিভাগ’ নামে একটি পেজ থেকে এ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়, সারা দেশে প্রিন্ট ও অনলাইন বিভাগে নিয়োগ দিচ্ছে দৈনিক কালবেলা। স্টাফ রিপোর্টার, ক্রাইম রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মাল্টিমিডিয়া রিপোর্টার পদে কাজের সুযোগ রয়েছে।

তথ্যের জন্য ০১৭১৪ ৬৬০৯৮৩ নম্বরে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কল করতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে উল্লেখিত নম্বরে ফোন দেওয়া হয়। অন্য প্রান্ত থেকে এক ব্যক্তি ফোন রিসিভ করে নিজেকে হাসিব নামে পরিচয় দেন। সে সময় তিনি জানান, তিনি কালবেলার সহসম্পাদক। এ সময় তিনি চাকরিপ্রার্থীকে পেজের ইনবক্সে সিভি পাঠাতে বলেন। এ ছাড়া সরাসরি সিভি দিতে চাইলে তিনি এর সঙ্গে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে বলেন।

এ বিষয়ে কালবেলা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সম্প্রতি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। কালবেলার সব তথ্য পেতে পত্রিকাটির ভেরিফায়েড পেজগুলোতে যুক্ত থাকুন।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর ভিডিও  / জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১১

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১২

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৩

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৪

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৫

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৬

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৭

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৮

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৯

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

২০
X