কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কর্মবিরতি থেকে সরে এসেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত

দুই দিনের 'অর্ধদিবস' কর্মবিরতি পালনের ঘোষণা আপাতত স্থগিত করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (১৯ জুন) সংগঠনের সভাপতি মো. রেজোয়ান খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে ২২ ও ২৩ জুন অর্ধদিবস সর্বাত্মক কর্মবিরতি পালন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ২২ জুন সারাদেশের বিচারকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে সম্মেলন থেকে বিচার বিভাগের জন্য যুগান্তকারী ঘোষণা আসতে যাচ্ছে মর্মে ইতোমধ্যে পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ঘোষণা দিতে পারেন। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন এ সম্মেলন থেকে অধস্তন আদালতের কর্মচারীরা দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের ঘোষণা প্রত্যাশা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্মেলনকে সামনে রেখে কর্তৃপক্ষের অনুরোধে অ্যাসোসিয়েশন ঘোষিত দুই দিনের অর্ধদিবস সর্বাত্মক কর্মবিরতি পালন কর্মসূচী আপাতত স্থগিত করা হলো। সম্মেলনে বাংলাদেশের প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপের পূর্ণাঙ্গ রূপরেখায় অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগের কর্মচারী হিসাবে স্বীকৃতিসহ অ্যাসোসিয়েশনের দুই দফা দাবি বাস্তবয়নের ঘোষণা প্রত্যাশা করছেন। অন্যথায় অ্যাসোসিয়েশন পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এর গত ১৬ মে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান এবং ব্লকপদ বিলুপ্ত করে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দুই দফা দাবি পূরণ না হওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X