কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে মাসউদ-কবির-ডালিম

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের কার্য নির্বাহী কমিটির নেতারা। ছবি : কালবেলা
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের কার্য নির্বাহী কমিটির নেতারা। ছবি : কালবেলা

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত নিয়মিত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) ২০২৫-২০২৬ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম।

শনিবার (২১ জুন) রাজধানীর কারওয়ান বাজারে রেইনী রুফ রেস্টুরেন্টে এসআরএফের বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

কার্য নির্বাহী কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন কালবেলার হেড অব নিউজ কবির হোসেন, যুগ্ন সম্পাদক সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন। কোষাধ্যক্ষ পদে দেশকাল নিউজের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক পদে এনটিভির বিশেষ প্রতিনিধি মো. তামজিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. মাইনুল আহসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাগরিক টেলিভিশনের স্টাফ রিপোর্টার অলিউল ইসলাম রনি নির্বাচিত হয়েছেন।

কার্য নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত ৫ জন হলেন- চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, দৈনিক ইত্তেফাকের মোহাম্মদ দিদারুল আলম, দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেসের মোহাম্মদ গোলাম রব্বানী, ঢাকা মেইলের আমিনুল ইসলাম মল্লিক ও দেশ টিভির সৈয়দা সাবরিনা মজুমদার।

এই কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। আজকের বার্ষিক সাধারণ সভায় ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১০

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১১

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১২

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৩

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৪

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৫

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৬

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৮

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৯

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

২০
X