কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৫:৪৬ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘সাবেক সিইসি নুরুল হুদাকে ভোট চুরির অভিযোগে গ্রেপ্তার দেখাতে পারে’

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ছবি : সংগৃহীত
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ছবি : সংগৃহীত

২০১৮ সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়েছে- এমন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খোঁজে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ জুন) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। একইসঙ্গে ক্ষমতার অপব্যবহার করে ২০১৪ ও ২০২৪ নির্বাচনে প্রভাবকারীদের খুঁজছে বলেও জানান দুদক মহাপরিচালক।

দুদকে অভিযোগ এসেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সবগুলো জাতীয় নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। এসব নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে রাষ্ট্রিয় ক্ষমতা ব্যবহার করেছিল শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তারা। শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের রাতের ভোট বাস্তবায়ন করা হয়। আর এই কাজে সহযোগিতা করেন পুলিশের তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারী, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, র‌্যাবের সাবেক প্রধান বেনজীর আহমেদ, পুলিশের সাবেক আইজিপি শহিদুল হক, শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, তৎকালীন জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচটি ইমামসহ বিভিন্ন পর্যায়ের সরকারি ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

দুদক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বেশ কিছু কর্মকর্তার নথিপত্রও হাতে পেয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। একইসঙ্গে এই ভোটে অনিয়মের সঙ্গে জড়িতদের অবৈধ সম্পদও খুঁজছে দুদক। গেল জানুয়ারিতে এই অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। গঠন করা হয় ৫ সদস্যের একটি কমিটি। সেই অনুসন্ধান দল এবার ২০১৮ সালের নির্বাচনে কতটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে তা জানতে চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে।

এদিকে ২০১৮ সালের নির্বাচনের সিইসির দায়িত্বপালনকারী কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুদকের এই মহাপরিচালক জানিয়েছেন, অনুসন্ধান কর্মকর্তা চাইলে তাকে এই অভিযোগে গ্রেপ্তার দেখাতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১০

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১১

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১২

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৩

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৪

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৫

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৬

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৭

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৮

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৯

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

২০
X