কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৭:৩৮ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দৈনিক কালবেলার প্রথম পাতায় গত ২৭ জুন (শুক্রবার) প্রকাশিত ‘নন-ক্যাডারে সুপারিশ, চাকরি পেয়েছেন ক্যাডারে’ শীর্ষক সংবাদটি সঠিক নয় বলে প্রতিবাদ জানিয়েছেন ২৯ বিসিএসে একটি নির্দিষ্ট আইনের নিয়োগকৃত সব কর্মকর্তা।

কালবেলায় পাঠানো লিখিত প্রতিবাদলিপিতে তারা বলেন, ২৯তম বিসিএসের ২১ কর্মকর্তাকে শনাক্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) অংশটি মানহানিকর। দুদক কোন ২১ জনের বিষয়ে অনুসন্ধান করবে তা বলেনি, অনুসন্ধান শুরু হয়নি, উপর্যুপরি তদন্তে প্রমাণও হয়নি। প্রকৃত ঘটনা আড়াল করে দুদকের অনুসন্ধানের আগেই ২১ কর্মকর্তার নাম প্রকাশ করা নিয়ে কোনো পক্ষের বিশেষ উদ্দেশ্য রয়েছে, যা বিনাদোষে আমাদের সামাজিক-মানসিক ক্ষতি করেছে।

প্রতিবাদলিপিতে তারা দাবি করেন, এসআরও ৫৫-এর গেজেট প্রকাশের পর এসআরওটির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৩ সালে হাইকোর্ট ডিভিশন একটি আদেশ দিয়েছিলেন। পরবর্তীতে সরকারপক্ষের আপিলের প্রেক্ষিতে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের প্রদত্ত রায় খারিজ করে এসআরও ৫৫ বহাল করেন। হয়রানিমূলক মামলা দায়ের করায় আমাদের চাকরিতে যোগদান করতেও দেরি হয়। আমাদের নিয়োগ সম্পূর্ণ আইনানুগভাবে সরকারের সিদ্ধান্তে হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় আমাদের কারও কোনো সংশ্লিষ্টতা নেই। তাছাড়া পিএসসি সুপারিশ করেছে ২৯ বিসিএসের ৩১ কর্মকর্তাকে, দুদক কোন ২১ জনের বিষয়ে অনুসন্ধান করবে তা বলেনি। হঠাৎ করে ২১ কর্মকর্তার নাম সামনে আনায় সব মহলে একটা বিভ্রান্তি দেখা দিয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আমাদের নিয়োগকে বৈধ ও আইনানুগ হয়েছে মর্মে রায় দেওয়ার পরও দুদকের তদন্তাধীন বিষয়ে নামসহ শুধু মুক্তিযোদ্ধার সন্তানদের হেয়প্রতিপন্ন করার জন্য এ রিপোর্ট করা হয়েছে বলে আমরা মনে করি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

স্পেন সমর্থকদের ভূরিভোজ, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের নিমন্ত্রণ

বিয়ের নথিতে অসঙ্গতি, তদন্ত শুরুর আগেই মেহেরপুর ছাড়লেন চীনা নাগরিক

জুলাই গণঅভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে: বরকতউল্লাহ বুলু

যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো রুবিও

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত

১০

‘স্ত্রীকে মেরে’ পালাচ্ছিলেন বিদেশে, ধরা ইমিগ্রেশনে 

১১

রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

১২

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচ দিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

১৪

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

১৫

মাদক ব্যবসায়ীকে আটক, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ

১৬

বিয়ে বাড়িতে অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু

১৭

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়

১৮

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি ও শত শত কোট-টাই

১৯

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি প্রশাসন, লেখা আহ্বান

২০
X