কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৮:২৬ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জুলাইজুড়ে আবহাওয়া কেমন হতে পারে, জানাল অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত

চলতি জুলাই মাসে দেশের আবহাওয়ায় থাকছে বৈচিত্র্য। একদিকে স্বাভাবিক বৃষ্টিপাত যেমন থাকবে, অন্যদিকে দেশের কোথাও কোথাও বয়ে যেতে পারে মৃদু তাপপ্রবাহ। এ মাসে একটি নিম্নচাপ হতে পারে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর মাসব্যাপী আবহাওয়ার পূর্বাভাস দেয়। এ মাসের পূর্বাভাসটি দেওয়া হয়েছে আজ বুধবার (২ জুলাই)।

পূর্বাভাসে বলা হয়েছে, জুলাইয়ে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে পাঁচ থেকে ছয় দিন বিজলি চমকানো বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, জুলাইয়ে দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

এ ছাড়া জুলাইয়ের প্রথমার্ধে মৌসুমি বৃষ্টির প্রভাবে দেশের প্রধান নদ-নদীগুলোর পানির স্তর সামগ্রিকভাবে বাড়তে পারে। দ্বিতীয়ার্ধে নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুনে দেশে স্বাভাবিকের চেয়ে (-১৯.৩) কম বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় স্বাভাবিকের চেয়ে বৃষ্টি কম হয়েছে প্রায় ৩৩ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১০

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১১

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১২

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৪

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৫

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৬

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

২০
X