কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৪:৩৮ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এই সুযোগ হেলায় হারানো যাবে না : আলী রীয়াজ

অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। সেই ইতিহাস সবসময় আমাদের স্মরণে রাখা জরুরি—এটাই হোক আমাদের দিকনির্দেশক। অনেক নিপীড়ন ও নির্যাতনের পর আমরা এখন একটি সম্ভাবনার মুখোমুখি দাঁড়িয়ে আছি। এই সুযোগ যেন অবহেলায় হারিয়ে না যায়।

বৃহস্পতিবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ড. আলী রীয়াজ আরও বলেন, প্রাথমিক পর্যায়ের আলোচনায় যেসব বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে, সেসব নিয়ে সবাই মিলে আলোচনায় বসার জন্য আমরা এগিয়ে যাব। আলোচনার পর যদি সবাই একমত হতে পারি, তাহলে আমি আশা করি আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব—এটাই হবে সবচেয়ে ইতিবাচক অগ্রগতি। আলোচনা সফলভাবে এগোলে আমরা দিনটির সমাপ্তি টানতে পারব সন্তোষজনকভাবে।

আজকের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন। আজকের বৈঠকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আলোচনা হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X