কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকের শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতারা। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতারা। ছবি : কালবেলা

বেতন বৈষম্য নিরসনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার (০৫ জুলাই) জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হল রুমে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে অন্তরায় ও সমসাময়িক সংকট নিরসন’ শীর্ষক মতবিনিময় সভা থেকে এ ঘোষণা দেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন শাহীন।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলা, বিভাগ, মহানগর অধিদপ্তরের হয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান। দাবি আদায় না হলে আগামী ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টা থেকে ৫ দফা দাবিতে আমরণ অনশন।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম।

এ সময় শিক্ষকদের পক্ষ থেকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি পাঁচটি দাবি উপস্থাপন করেন। সেগুলো হলো- বেতন বৈষম্য নিরসনে সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেড এবং ৬৫ হাজার ৫২৪ জন প্রধান শিক্ষকের জন্য অবিলম্বে ১০ম গ্রেডের জিও জারি করা, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি নিশ্চিত করা, চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের যোগদানের তারিখ থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও প্রধান শিক্ষকদের পদোন্নতি চালু করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে শর্তহীনভাবে উচ্চতর গ্রেড বাস্তবায়ন, শিক্ষক সমিতির কার্যালয়কে ষড়যন্ত্রমূলক সরকারি ভূমি অধিগ্রহণ থেকে মুক্ত করা ও অবিলম্বে ৯ম পে-স্কেল ঘোষণা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X