কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কড়া বার্তা 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা

পরীক্ষায় অসুদপায় বা নকল নিয়ে কড়া বার্তা দিল জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও দায়িত্বরত কর্মকর্তাদেরও সতর্ক করা হয়েছে।

শনিবার (০৫ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষাকেন্দ্রগুলোতে দায়িত্বে অবহেলা, কক্ষ পরিদর্শকদের অসতর্কতা এবং প্রশ্ন ও উত্তরপত্র ব্যবস্থাপনায় বেশ কিছু গুরুতর সমস্যা পরিলক্ষিত হয়েছে। এ কারণেই পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একাধিক কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, পরীক্ষার সময় দূষণীয় কাগজপত্র ব্যবহার, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নকল করা, প্রশ্ন বা উত্তরপত্র বিনিময়, রোল নম্বর পাল্টানো কিংবা পরীক্ষা কক্ষের ভেতরে বা বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ফল বাতিলের পাশাপাশি সর্বোচ্চ চার বছর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হতে পারে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু শিক্ষার্থী পরীক্ষার সময় অতিরিক্ত উত্তরপত্র নিয়ে তা গোপনে বাইরে নিয়ে গিয়ে পরবর্তী পরীক্ষায় জমা দিচ্ছে। এছাড়া, পরীক্ষার হল থেকে মূল উত্তরপত্র লুকিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। এসব অনিয়ম ঠেকাতে কক্ষ পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে- সব পরীক্ষার্থীর হল ত্যাগ করার আগে উত্তরপত্রের সংখ্যা মিলিয়ে দেখতে হবে। যদি কোনো পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে বের হয়ে যায়, তাহলে তার কক্ষের উত্তরপত্র এবং ওএমআর ফরম আলাদা করে সংরক্ষণ করতে হবে এবং সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়কে জানাতে হবে।

একইসঙ্গে ভুয়া পরীক্ষার্থী রোধে কেন্দ্রগুলোকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই করে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। কেউ মোবাইল ফোন বা অন্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হলে প্রবেশ করলে, সেটি শান্তিপূর্ণ পরীক্ষার জন্য হুমকি বলে গণ্য হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কক্ষ পরিদর্শক অনেকেই যথাযথভাবে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই না করে উত্তরপত্র ও হাজিরা ফরমে স্বাক্ষর করছেন। এতে রোল, রেজিস্ট্রেশন ও কোর্স কোডে গড়মিল দেখা দিচ্ছে, যা ফলাফলের ক্ষেত্রে জটিলতা তৈরি করছে। এই গাফিলতির দায় সংশ্লিষ্ট শিক্ষকদের ওপর বর্তাবে এবং প্রয়োজন হলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনি গুলি করলে আমরা কী এখানে বসে থাকব? বিএসএফকে কড়া জবাব বিজিবির

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ ৪ জনের রায় শিগগিরই

কোন পেশার মানুষ সবচেয়ে দ্রুত চাকরি ছাড়েন?

তামিমার সাবেক স্বামীর প্রতিক্রিয়া / তারা অত্যন্ত ক্ষমতাধর, বড় বড় জায়গায় লিংক আছে

আন্তর্জাতিক বাজারে ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

খালাস পেয়ে নাসির হোসেনের প্রতিক্রিয়া

বাউফলে ‘ছাত্র সংগঠনের কর্মীদের’ মদ পানের ভিডিও ভাইরাল

নাসির-তামিমার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বাদীপক্ষ

যে ৩ সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো 

পুশইন ও সীমান্ত হত্যা ইস্যু / সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

১০

নো ম্যান্স ল্যান্ডে বৃদ্ধকে রেখে গেল বিএসএফ

১১

জাতীয় বাজেট ২০২৬-২৭ : কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক

১২

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

১৩

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

১৪

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

১৫

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

১৬

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

১৭

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

১৮

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

১৯

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

২০
X