কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চিরনিদ্রায় শায়িত হলেন মাহমুদুর রহমানের মা

মাহমুদুর রহমানের মা অধ্যাপক মাহমুদা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। ছবি : কালবেলা
মাহমুদুর রহমানের মা অধ্যাপক মাহমুদা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। ছবি : কালবেলা

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপক মাহমুদা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (০৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর জুরাইন পুরনো ভিআইপি কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এম. আব্দুল্লাহ, আমার দেশ-এর পরিচালক আনোয়ারুন্নবী মজুমদার বাবলা ও শাকিল ওয়াহেদ, নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, পিএসসির সদস্য নাজমুল আলম মজুমদার, সহযোগী অধ্যাপক ডা. মনির হোসেন প্রমুখ।

এর আগে জোহরের নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অধ্যাপিকা মাহমুদা বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন গুলশান আজাদ মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম।

জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রমুখ।

রোববার ভোরে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন অধ্যাপক মাহমুদা বেগম। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

জানাজার আগে আবেগ-আপ্লুত কণ্ঠে মাহমুদুর রহমান বলেন, আমার মা একজন ন্যায়নিষ্ঠ মানুষ ছিলেন। তিনি আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। তিনি অনাড়ম্বর জীবন-যাপন করতেন। আমার জানা মতে, তিনি কাউকে কষ্ট দেননি।

তিনি আরও বলেন, আমার মা অনেক ছাত্রকে পড়িয়েছেন। এই জানাজায় ছাত্ররা এসেছেন। শিক্ষকতাকালে আমার মা যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে ক্ষমা করে দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১০

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১১

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১২

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৩

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৪

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৫

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৬

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৭

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৮

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৯

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

২০
X