কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি। ছবি : সংগৃহীত
ঢাকায় বৃষ্টি। ছবি : সংগৃহীত

গত ৪ জুলাই (শুক্রবার) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বেড়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ বৃষ্টি আগামীকাল ৮ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ৯ জুলাই (বুধবার) থেকে বৃষ্টির প্রবণতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় রয়েছে। এর ফলে উপকূলীয় জেলাগুলোতে মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাত হচ্ছে। একইসঙ্গে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলেও বৃষ্টি অব্যাহত রয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে—১৬৯ মিলিমিটার। অন্যদিকে, রাজধানী ঢাকায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার ঢাকায় বৃষ্টি অব্যাহত থাকবে। তবে বুধবার থেকে বৃষ্টির প্রবণতা কমবে। ১০ জুলাই (বৃহস্পতিবার) থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়তে পারে, ফলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী—ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে।

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আগামী বুধবার রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, দমকা হাওয়াসহ। সেইসঙ্গে সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আজ দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায়—৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১০

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১২

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৩

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৪

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৫

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৬

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৭

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৮

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৯

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

২০
X