কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০২:২৯ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

আসিয়ানের আঞ্চলিক ফোরামে (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে দুই দিনের সফরে মালয়েশিয়া গেলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

কামরুল ইসলাম জানান, আসিয়ানের আঞ্চলিক ফোরামে (এআরএফ) অংশ নিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তিনি আজ দুপুরে রওনা হন। সফর শেষে আগামী ১২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে সম্প্রতি জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এ ঘটনা প্রকাশের পর দেশীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এমন প্রেক্ষাপটে মালয়েশিয়া সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সফরকালে তিনি আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিলেও, বৈঠকের ফাঁকে মালয়েশিয়ার সরকারি প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সম্ভাবনা রয়েছে। যদি সে ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়, তাহলে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের প্রসঙ্গটি গুরুত্ব সহকারে আলোচনায় আসতে পারে।

এ ছাড়াও আগামী আগস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়েও আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সূত্রগুলো বলছে, পররাষ্ট্র উপদেষ্টার এই সফর শুধু এআরএফ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নয়; বরং মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের পরিস্থিতি এবং আসন্ন উচ্চ পর্যায়ের সফরকে কেন্দ্র করেও তা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উল্লেখ্য, ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় এআরএফের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১১

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১২

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৪

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৫

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৬

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৮

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৯

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X