কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৩:৩০ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ
বিজিবির মানবিক সহায়তা

ফেনীতে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ফেনীতে বন্যার্তদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ। ছবি : সংগৃহীত
ফেনীতে বন্যার্তদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ। ছবি : সংগৃহীত

ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ২০০ জন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৯ জুলাই) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিজিবির কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবিরের উপস্থিতিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক বন্যার্তদের মাঝে ২০০ প্যাকেট প্রস্তুতকৃত খাবার (খিচুড়ি, ডিম ভুনা, সবজি, ডাল ও বোতলজাত সীমান্ত পানি) বিতরণ করা হয়।

আরও বলা হয়, খাদ্য বিতরণ কার্যক্রমে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, পরশুরাম ও গুথুমা বিওপির কমান্ডারগণ, পরশুরাম থানার ওসি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় প্রায় ১৪টি পয়েন্টে নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবনের সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে বিজিবি‌ সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগকালীন মানবিক সহায়তায়ও অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

১০

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

১১

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

১২

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

১৩

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

১৪

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

১৫

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৬

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১৭

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১৮

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১৯

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

২০
X