রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৯:৪৭ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদার টাকাসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ২

মো. ইসমাইল হোসেন বাবু এবং তার সহযোগী শেখ সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত 
মো. ইসমাইল হোসেন বাবু এবং তার সহযোগী শেখ সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত 

রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে চাঁদার টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

রোরবার (১৩ জুলাই) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, গতকাল শনিবার আনুমানিক রাত ৮টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ-২ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় চাঁদা আদায়ের টাকাসহ ২ জন চিহ্নিত চাঁদাবাজ হাতেনাতে গ্রেপ্তার হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. ইসমাইল হোসেন বাবু এবং তার সহযোগী শেখ সাইফুল ইসলাম।

পোস্টে আরও বলা হয়, অন্যদিকে গতকাল বিকেল ৩টায় উত্তরা-১০ নম্বর সেক্টর সংলগ্ন স্লুইস গেট এলাকায় পৃথক একটি অভিযানে চাঁদাবাজির অভিযোগে মো. মিলন ও তার ৫ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন- মো. সেলিম রানা, মো. সাইদুল ইসলাম, মো. কাজিম উদ্দিন, মো. আব্দুর রহিম মান্নান এবং মো. রিপন।

সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে’ মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X