কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পদোন্নতির তোড়জোড়

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত ৯ জন সহকারী প্রকৌশলীকে ষষ্ঠ গ্রেডে পদন্নোতি দিতে তোড়জোড় শুরু হয়েছে। তবে অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে ষষ্ঠ গ্রেডের পদ বিদ্যমান না থাকায় সিনিয়র স্কেল প্রদানের সুযোগ নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৯ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সরাসরি নিয়োগপ্রাপ্ত ৯ জন বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল) ক্যাডারের কর্মকর্তা জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অনুচ্ছেদে ৩(১) অনুযায়ী নবম গ্রেডে চাকরিকাল ৫ বছর পূর্তি এবং সিনিয়র স্কেল পদন্নোতি পরীক্ষায় উত্তীর্ণ হওয়াতে সিনিয়র স্কেলের ষষ্ঠ গ্রেডে বেতনে পদোন্নতি প্রদানের জন্য আবেদন করেন।

বিষয়টি নিয়ে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস. এম. গোলাম ফারুককে সভাপতি করে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তৎকালীন প্রধান প্রকৌশলী সাইফুর রহমানও উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ৩ মার্চ অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাব এবং প্রধান প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপস্থাপনার প্রেক্ষিতে অর্থ বিভাগের প্রতিনিধি সভাকে জানান যে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে ষষ্ঠ গ্রেডের পদ বিদ্যমান না থাকলে সে ক্ষেত্রে ষষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেল প্রদানের সুযোগ নেই। ফলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে ষষ্ঠ গ্রেডের পদটি বিদ্যমান না থাকায় প্রস্তাবিত নয়জন কর্মকর্তাকে সিনিয়র স্কেলে ষষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেল প্রদানের সুযোগ দেওয়া হয়নি।

তবে ফের ষষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেলে পদোন্নতি পেতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে তোড়জোড় শুরু করেছেন কিছু কর্মকর্তা। বিষয়টি নিয়ে সোমবার (৪ সেপ্টেম্বর) পদোন্নতি প্রদানবিষয়ক গঠিত কমিটির সভা ডাকা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ষষ্ঠ গ্রেড বিদ্যমান না থাকলেও এই গ্রেডে পদন্নোতি দেওয়া যায় কিনা- জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সরোয়ার হোসেন বলেন, যা হবে নিয়ম মেনে হবে, নিয়মের বাইরে কিছু হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X