কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ঢাকা-নেপিডো বৈঠক কাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনের আগে পাইলট প্রকল্পের আওতায় স্বেচ্ছায় প্রত্যাবাসনে ইচ্ছুক রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। এ বিষয়ে মিয়ানমারের সামরিক সরকার রাজি হলেও প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে থমকে আছে পরীক্ষামূলক প্রত্যাবাসন। ফেরত পাঠানোর প্রক্রিয়ায় গতি ফেরাতে আগামীকাল সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকা-নেপিডো মহাপরিচালক পর্যায়ে বৈঠক হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক প্রত্যাবাসন নিশ্চিতের লক্ষ্যে দুদেশের মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠকটি হতে যাচ্ছে। এতে অংশ নিতে গত শনিবার নেপিডো গেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোহিঙ্গা প্রত্যাবাসনে শুরু থেকেই সরকার জোর তৎপরতা চালাচ্ছে। দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি চীনের মধ্যস্থতায় ত্রিদেশীয় উদ্যোগসহ আন্তর্জাতিক সব ফোরামেই ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় চলছে বেইজিংয়ের মধ্যস্থতায় ডিসেম্বরের মধ্যে প্রত্যাবাসনে ইচ্ছুক রোহিঙ্গাদের পরীক্ষামূলক ফেরত পাঠানোর প্রক্রিয়া। তবে শুরু থেকেই সরকার স্বেচ্ছায়, নিরাপদে ও সম্মানের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের অঙ্গিকার বাস্তবায়ন করে যাচ্ছে। এবারের বৈঠকে নিজ গ্রামে ফিরে যাওয়ার বিষয়ে মিয়ানমারকে যেন রোহিঙ্গারা আস্থায় নিতে পারে সে ব্যাপারে জোর দিবে বাংলাদেশ। এই বৈঠকের পর মিয়ানমারের একটি প্রতিনিধি দল প্রত্যাবাসনে ইচ্ছুক রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করতে কক্সবাজার আসবে বলে জানা গেছে।

জানা গেছে, পরীক্ষামূলক প্রত্যাবাসনে ইচ্ছুক এমন তিন হাজারের বেশি রোহিঙ্গাদের তালিকা করেছে সরকার। এদের মধ্য থেকে প্রত্যাবাসন শুরু হলে প্রথম ব্যাচে হাজার খানেক রোহিঙ্গাকে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ একই পরিবার এবং এলাকার রোহিঙ্গাদের পাঠানোর পক্ষে। তবে প্রথম ব্যাচে কতজনকে নেওয়া হবে সেটি মিয়ানমারের ওপর নির্ভর করছে।

আরও জানা গেছে, চীনের মধ্যস্থতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তরিক মিয়ানমার। তবে এর আগেও প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল, যা শেষ পর্যন্ত সফল হয়নি। তাই মহাপরিচালকদের বৈঠকেই যে প্রত্যাবাসনের সিদ্ধান্ত হবে বিষয়টি এমন নয়। ডিসেম্বরের মধ্যে প্রত্যাবাসন শুরু করতে এ ধরনের বৈঠক চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X