বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০২:৪৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের হামলা তদন্তে কমিটি গঠন করেছে সরকার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল ঘানি। কমিটিতে আরও থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব।

কমিটিকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত শেষে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার পুনরায় নিশ্চিত করছে, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সহিংসতা, প্রাণহানি বা যে কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে ঘিরে বুধবার দিনভর চলা সংঘর্ষের পর রাতে পুরো এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। পাশাপাশি শুরু হয়েছে যৌথবাহিনীর অভিযান।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানিয়েছেন, কারফিউ চলাকালে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টানা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে সংঘটিত অরাজকতায় যারা দোষী তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

গোয়েন্দা সংস্থার কাছে এ বিষয়ে তথ্য ছিল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, গোয়েন্দাদের কাছে কিছু তথ্য ছিল, কিন্তু এ ধরনের বড় ঘটনা ঘটার বিষয়ে তারা অবগত ছিল না।

এনসিপি নেতাদের আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা সম্পর্কে অভিযোগের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে প্রত্যেকের নিজের মতামত রয়েছে, সবাই তাদের বক্তব্য দেবেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা গতকালও ওই এলাকায় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সব প্রস্তুতি গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X