কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কোনো অপশক্তির জায়গা আর বাংলাদেশে হবে না : ডা. হারুন

বিএমইউতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কথা বলেন অধ্যাপক ডা. হারুন আল রশিদ। ছবি : কালবেলা
বিএমইউতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কথা বলেন অধ্যাপক ডা. হারুন আল রশিদ। ছবি : কালবেলা

কোনো অপশক্তির জায়গা আর বাংলাদেশে হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ।

ড্যাবের আসন্ন কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষে রোববার (২০ জুলাই) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. হারুন বলেন, চব্বিশের ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও তার দোসররা ঘাঁপটি মেরে আছে। তারা দেশকে নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করতে চায়। তবে একটি কথা পরিষ্কার যে, আগামীতে বাংলাদেশে আর কোনো অপশক্তির জায়গা হবে না। তিনি দেশ, গণতন্ত্র ও জনগণের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

সাবেক পিজি হাসপাতালের এ ব্লকের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসকদের উদ্যোগে বিএমইউ’র ড্যাব নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শামীম আহমেদের সভাপতিত্বে এই সভা হয়।

এতে আরও বক্তব্য দেন ড্যাবের সাবেক কেন্দ্রীয় মহাসচিব ডা. মো. আবদুস সালাম, সাবেক সহসভাপতি অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান, সাবেক যুগ্ম মহাসচিব ডা. আবুল কেনান, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, সাবেক কেন্দ্রীয় নেতা ডা. বাছেদুর রহমান সোহেল ও ডা. আমিরুল ইসলাম পাভেল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১০

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১১

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১২

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৩

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৪

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৫

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৬

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

১৭

মরিয়মের পাসের সন নিয়ে ‘ধোঁয়াশা’

১৮

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

১৯

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

২০
X