কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৮:৫৯ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে হেফাজতের নতুন কমিটি ঘোষণা

কিশোরগঞ্জে হেফাজতের নতুন কমিটি ঘোষণা। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে হেফাজতের নতুন কমিটি ঘোষণা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জ জেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২০ জুলাই) ঐতিহাসিক শহীদি মসজিদে এক সাধারণ সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা শাব্বির আহমাদ রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশীরুল্লাহ এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী।

সভার সর্বসম্মতিক্রমে মাওলানা শাব্বির আহমাদ রশীদকে সভাপতি ও মাওলানা হিফজুর রহমান খানকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী জাতিসংঘের মানবাধিকার মিশনের ভূমিকার সমালোচনা করে বলেন, বিশ্ব বাস্তবতায় জাতিসংঘ একটি ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে। ফিলিস্তিন, ইয়েমেন, আরাকান এবং আফ্রিকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নীরব ভূমিকা তাদের অকার্যকর প্রমাণ করেছে, তারা নিরপেক্ষ নয়। বাংলাদেশের মতো একটি শান্তিপূর্ণ দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় খোলার যৌক্তিকতা নেই, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই অবিলম্বে এই অফিসের কার্যক্রম বন্ধ করতে হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সংঘটিত শাপলা চত্বর, ২০২১-এর আন্দোলনসহ সব খুন, গুম ও নির্যাতনের নিরপেক্ষ তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। আমরা এসবের বিচার কিসাস হিসেবে চাই।

এ সময় আরও বক্তব্য দেন মাওলানা আহমাদুল্লাহ, মাওলানা শেরজাহান, মাওলানা আনজার শাহ তানিম, মাওলানা এরশাদুল হক, মাওলানা নূরুল আলম, মাওলানা শুআইব বিন আব্দুর রওফ, মাওলানা ইলিয়াস কাসেমী, মাওলানা আব্দুল্লাহ সাদেক, মাওলানা তানভির প্রমুখ।

সভায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, মাদ্রাসার মুহতামিম ও শিক্ষকসহ বিপুল সংখ্যক আলেম-ওলামা অংশগ্রহণ করেন। নবনির্বাচিত নেতারা দ্বীনি মূল্যবোধ প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১০

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১১

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১২

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৩

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৪

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৫

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১৭

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১৮

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

২০
X